নানীর সাথে চুল কেটে বাড়ি ফেরা হলো না হামিমের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানীর সাথে চুল কেটে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় হামিম (৬) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার ষাটকাহন বিষুহাটি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হামিম ওই এলাকার খাইরুল ইসলামের একমাত্র ছেলে

স্থানীয় দেলুয়ার হোসেন বার্তা বাজারকে জানান, হামিম তার নানীর সাথে ষাটকাহন বিষুহাটি মোড়ে চুল কাটতে যায়। সেখান থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় পুলেরঘাট থেকে পাকুন্দিয়াগামী একটি বেপরোয়া অটোরিকশা তাকে চাপা দেয়। সেখান থেকে স্থানীয়রা হামিমকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অটো রিক্সার ৪ যাত্রীও আহত হয়।

এসআই মুজিবুর রহমান বার্তা বাজারকে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর