শেষ বিকেলে বাংলাদেশের প্রাপ্তি ৩ উইকেট, ১৫৪ রানে এগিয়ে উইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ২৯৬ রান করে বাংলাদেশ দল। যার ফলে ১১৩ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।

১১৩ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১১ রানে সাঝঘরে ফিরেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ৬ রান করে নাঈম হাসানের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

এরপর ৭ রান করে মেহেদী হাসান মিরাজের বলে মোহাম্মদ মিঠুনের হাতে ধরা পড়ে ফিরেন শেইন মোসলে। যা তার ১০০তম টেস্ট উইকেট। চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট শিকার করেছেন মিরাজ।

নাঈম-মিরাজের পর উইন্ডিজ শিবিরে আঘাত হানেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তাইজুলের বলে বোল্ড হয়ে ১৮ রান করে ফিরে জন ক্যাম্পবেল। ৪১ রানে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ।

১৫৪ রানের লিড পেয়েছে তারা। দিনশেষে এনক্রুমাহ বোনার ৮ ও জোমেল ওয়ারিকেন ২ রানে অপরাজিত আছেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর