ভাঙ্গায় মাষ্টারমাইন্ড খ্যাত বিকাশ প্রতারক চক্রের সদস্য আটক

ফরিদপুরের ভাঙ্গায় খোকন মুন্সী (৩০) নামে মাষ্টারমাইন্ড খ্যাত মোবাইল বিকাশ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া গ্রামের সিরাজ মুন্সীর ছেলে।

জানা যায়, শুক্রবার গভীর রাতে তার নিজ গ্রামের নির্মানাধীন একটি বিল্ডিংয়ের কথিত বিকাশ অফিস থেকে তাকে আটক করা হয়। এ সময় বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে বিকাশ প্রতরণাকালে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার সহচর আরো ৩ প্রতারক পালিয়ে যায়।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর