মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় আবারও ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের রেলওয়ে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ভাটেরা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
এ বিষয়ে কুলাউড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, দুপুরে আখাউড়া থেকে সিলেট অভিমুখে যাওয়া একটি ট্রেন ভাটেরা এলাকায় এক বগির চারর্টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।
বগি লাইনচ্যুতের এই ঘটনায় সিলেটের সাথে সারাদেশের কোনো রেল যোগাযোগ নেই। উদ্ধার কাজ শেষ হতে দুই থেকে আড়াই ঘণ্টা সময় লাগতে পারে। তবে বিকাল ৩টা পর্যন্ত কুলাউড়া স্টেশনে কোন ট্রেন আটকা পড়েনি।
বার্তাবাজার/এসজে