টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ১০০ উইকেট শিকার করেছিলেন মোহাম্মদ রফিক। রফিকের পর টেস্টে ১০০ উইকেট শিকার করেছেন আরও দুই বাঁহাতি স্পিনার।
সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর প্রথমবারের মত ডানহাতি মেহেদী হাসান মিরাজ টেস্টে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন। তবে তিনি দ্রুততম সময়ে ১০০ উইকেট নিলেন।
২০০৮ সালে ক্যারিয়ারের ৩৩তম টেস্টে ১০০ উইকেট শিকার করেছিলেন রফিক। ২০১২ সালে নিজের ২৮তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব। ২০১৯ সালে তৃতীয় বাংলাদেশি হিসেবে ২৫তম ম্যাচে ১০০ উইকেট শিকার করেন তাইজুল।
এবার চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ১০০ উইকেট শিকার করেন মিরাজ। চলতি ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে শেইন মোসলেকে সাঝঘরে ফিরিয়ে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
বার্তাবাজার/এস.জি