পুলিশি হামলায় আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে ইশরাক
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলায় আহত নেতাকর্মীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছুটে গিয়েছেন বিএনপির বহুল আলোচিত নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঢামেক হাসপাতালে ঢাকা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল বাবু, ঢাকা কলেজের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, পূর্বের সহ সাধারণ সম্পাদক আলামিন খান, প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরর সহ সাংগঠনিক মো. আশিকুর রহমান, ঢাকা জেলার সহ-সভাপতি মো. তমিজ উদ্দিন, হাবিবউল্লাহ বাহার কলেজ ছাত্রদল নেতা রাহাত হোসেন, উজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ ব্যাপারি, উত্তরের কামরুজ্জামান, টঙ্গি থানার মনিরুজ্জামানসহ আহত অন্যান্য নেতাকর্মীদের দেখতে তিনি হাসপাতালে ছুটে যান। সেখানে তাদের খোঁজ খবর নেন।
এসময় ইশরাকের সাথে ছিলেন, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি মামুন খানসহ আরও অনেকে।
বার্তাবাজার/এসজে