ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ২৯৬ রান করে বাংলাদেশ দল। যার ফলে ১১৩ রানের লিড পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
১১৩ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১১ রানে সাঝঘরে ফিরেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। ৬ রান করে নাঈম হাসানের বলে উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
এরপর ৭ রান করে মেহেদী হাসান মিরাজের বলে মোহাম্মদ মিঠুনের হাতে ধরা পড়ে ফিরেন শেইন মোসলে। যা তার ১০০তম টেস্ট উইকেট। চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেট শিকার করেছেন মিরাজ।
দ্রুত ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে উইন্ডিজরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২২ রান। জন ক্যাম্পবেল ৭ রানে ও এনক্রুমাহ বোনার ২ রান নিয়ে ক্রিজে আছেন।
বার্তাবাজার/এস.জি