ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেফতার-৪০

রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩,৪২৫ পিস ইয়াবা, ১২৫ গ্রাম ৫২১ পুরিয়া হেরোইন, ০১ কেজি ২২৫ গ্রাম গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল, ০৭ বোতল এ্যালকোহল ও ১০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২৬টি মামলা রুজু হয়েছে।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর