আলোচিত সেই ‘পাগল’ পুলিশকে ডিএমপির পুরস্কার

অনেকেই তাকে বলতেন পাগল পুলিশ। কারণ পুলিশের পোশাক পরে দায়িত্ব পালনের পাশাপাশি মানুষকে ধূমপান থেকে বিরত রাখতে দিনরাত লড়াই করে চলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।

দীর্ঘ ১৬ বছর ধরে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন তিনি। নিজ উদ্যেগে গড়ে তুলেছেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। যার নাম ‘ধূমপানমুক্ত বাংলাদেশ চাই’।

অন্যান্য পুলিশ সদস্যের তুলনায় আলাদা ভাবধারার হওয়া শফিকুলকে ‘পাগল’ বলে ডাকত। তার এমন ভাল কাজকে অনুপ্রাণিত করতে ডিএমপি তাকে পুরস্কৃত করেছে।

গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া পুলিশ হেডকোয়ার্টার্সের অপরাধ পর্যালোচনা সভায় তাকে পুরস্কৃত করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর