চতুর্থ দফায় ভাসানচর যাচ্ছেন আরও ৪ হাজার রোহিঙ্গা

চতুর্থ দফায় ভাসানচর যাচ্ছেন আরও ৪ হাজার রোহিঙ্গা শরণার্থী। ২য় ও ৩য় দফায় ভাসানচরে যাওয়ার ১৫ দিনের মাথায় রোববার ও সোমবার (১৪ ও ১৫ ফেব্রুয়ারি) ৪ ভাগে তাদের নিয়ে ক্যাম্প ছাড়ার প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্টরা।

প্রথম ভাগে রোববার দুপুরে এবং বিকেলে ট্রানজিট পয়েন্ট ছাড়ার উদ্যোগ নিয়ে রাখা হচ্ছে কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের। এমনটি জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আগের মতো উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে দিনে দু’ভাগে ভাগ করে বাসগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

উখিয়ার মূল ক্যাম্প ছাড়াও পুরো ৩৪ ক্যাম্প থেকেই যেতে ইচ্ছুক রোহিঙ্গারা ট্রানজিট পয়েন্টে শনিবার আসতে শুরু করছে। বাকিরা রবিবার সকাল ও দুপুরে এসে পৌঁছানোর প্রস্তুতি রয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর