রাজশাহীর চারঘাট পৌর নির্বাচনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণ হয়েছে। আহত হয়েছে উপজেলা ছাত্রলীগ সভাপতি তুষারসহ ৫ জন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পৌরসদরে এই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকালে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর নির্বাচনী পোস্টার লাগাতে আসলে তাদেরকে মারপিট করে তাড়িয়ে দেয় আওয়ামী লীগের কর্মীরা।
পরে সকাল ১১টার দিকে বিএনপির কর্মীরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলার প্রস্তুতি নেয়। এসময় দু’পক্ষের মধ্যে ঘটে যায় সংঘর্ষ। বিএনপির কর্মীরা ঘটান ককটেল বিস্ফোরণ। হামলায় আহত হয় ছাত্রলীগ নেতা তুষার, আওয়ামী লীগ কর্মী আজিমুদ্দিনসহ ৫ জন। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে চারঘাট থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ ঘটনাস্থলে আছে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
বার্তাবাজার/এসজে