শরণখোলার ছোটনলবুনিয়া গ্রামের আফাংগ ফকির (৩৫) নামের এক কৃষকের ছয়টি গরু চুরি হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে গোয়ালঘর থেকে কে বা কারা তার গরুগুলি চুরি করে নিয়ে যায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার ধারসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামের মোঃ রতন আলী ফকিরের পুত্র আফাংগ ফকির প্রতিদিনের মতো তার ছয়টি গরু গোয়ালে বেঁধে রেখে রাতে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তার গরুগুলি গোয়ালে না দেখে দিশেহারা হয়ে পড়েন। কে বা কারা তার গরু চুরি করে নিয়ে গেছে।
খবর পেয়ে শরণখোলা থানা পুলিশের উপ-পরিদর্শক আমির হোসন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে মুঠোফোনে তিনি জানান, কৃষকের গরু ছয়টি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। গরুগুলির আনুমানিক মূল্য তিন লাখ টাকা।
এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের ট্রাক চালক সোহরাব হোসেনের ঘর থেকে নগদ ৪২ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
বাবুল দাস/বার্তাবাজার/পি