যশোরে চাকরির প্রলোভনে নারীকে ডেকে নিয়ে গণধর্ষণ

যশোরে এক নারী (২৮)কে চাকরির প্রলোভন দিয়ে ডেকে এনে গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

গতকাল শুক্রবার(১২ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি মাঠে তিনজন মিলে এ ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন।পুলিশ বলছে অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্যাতিত নারী জানান, তিনি যশোরের অভয়নগর উপজেলার বাসিন্দা এবং এতিম। মানুষের বাড়িতে তিনি বেড়ে উঠেছেন। খুলনার ফুলতলা উপজেলার পত্তিপুর গ্রামের মানিক কুন্ডুর সাথে তার পরিচয় ছিল। মানিক কুন্ডু তাকে একটি চাকরি পাইয়ে দেবার আশ্বাস দেয়। এজন্য তিনি ২০ হাজার টাকাও নেন। বিগত দুইমাস ধরে চাকরি না দিয়ে টালবাহান করছিলো।

সর্বশেষ তিনি জানান, শুক্রবার ছুটির দিন নিয়োগ কর্তার বাড়ি যশোরে নিয়ে যাবেন বলে জানান। সেই মোতাবেক আজ বিকেলে মানিক কুণ্ডু তাকে নিয়ে যশোরে আসেন। যশোর পৌঁছানোর পর আরো দুইজনকে সাথে নেন মানিক কুণ্ডু। এরপর সন্ধ্যার দিকে ইজিবাইকে করে হাশিমপুর যাবার উদ্দেশ্যে নিয়ে যায়। পথে রাস্তায় নেমে বলে মাঠের ভিতর দিয়ে যেতে হবে। কিছুদূর যাওয়ার পর একটি বাগানে তাকে জাপটে ধরে। বাধা দিলে মারপিট করা হয়। এরপর তিনজন মিলে তাকে ধর্ষণ করে ফেলে পালিয়ে যায়। অসুস্থ অবস্থায় সেখানে পড়ে থাকলে এক পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক আজিজুল হাকিম বলেন, ভর্তি নারীকে পরীক্ষা—নিরীক্ষা করে আলামত সংগ্রহ করা হয়েছে। তার গোপনাঙ্গ থেকে রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে এ খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা নারীর অভিযোগ শুনেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ওই নারীর অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোঃ লোকমান হোসেন/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর