সব ধরণের ক্রিকেটকে বিদায় বললেন রাজ্জাক-নাফিস

খেলোয়াড়ি জীবনে একজন ব্যাট হাতে এবং অন্যজন বল হাতে দাপট দেখিয়েছেন। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন তারা। এজন্য আনুষ্ঠানিকভাবে সব ধরণের ক্রিকেটকে বিদায় বলে দিলেন শাহরিয়ার নাফিস ও আব্দুর রাজ্জাক।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অবসরের ঘোষণা দেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

বিদায়বেলায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কাছ থেকে সংবর্ধনা পেয়েছেন তারা দুইজন।

রাজ্জাক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে জাতীয় দলের নির্বাচকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে নাফিস ডেপুটি ক্রিকেট অপারেশন্স ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর