ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭১ রানে ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। শেষ সেশনে মুশফিকুর রহিম-মোহাম্মদ মিঠুনের মন্থর ব্যাটিংয়ে রক্ষা পায় টাইগাররা।
কিন্তু তৃতীয় দিনের শুরুতে বিদায় নেই এই দুইজন। ৬১ বলে ৬ রান দিয়ে দিন শুরু করা মিঠুন রাকিম কর্নওয়ালের বলে ব্র্যাথওয়েটকে ক্যাচ দিয়ে ১৫ রান করে ফিরেন। অন্যদিকে মুশফিক ৫৪ রান করে মায়ার্সের হাতে ধরা পড়ে কর্নওয়ালের তৃতীয় শিকার হন।
তাদের বিদায়ের পর ফলো-অনের শঙ্কায় পড়ে বাংলাদেশ দল। তবে সেখানেই প্রতিরোধ গড়েন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। দলের বিপর্যয়ের সময় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তারা।
বোনারকে চার মেরে ক্যারিয়ারের সপ্তম হাফসেঞ্চুরি পূর্ণ করেন লিটন। এছাড়াও তিনি টেস্টে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। অন্যদিকে ১১২ বলে ৬ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন মিরাজ।
চট্টগ্রামে হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে পরিণত করেছিলেন মিরাজ। এবার ঢাকা টেস্টে তা পারবে কিনা সেটাই দেখার পালা। তাদের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৭২ রান। মিরাজ ৫৩ ও লিটন ৬৬ রান নিয়ে ক্রিজে আছেন।
বার্তাবাজার/এস.জি