জমে ওঠেছে ফুলের বাজার

ভালবাসা দিবস ও পহেলা ফাল্গুনকে কেন্দ্র করে প্রতিবারের মত এবারও জমে ওঠেছে রাজধানী ঢাকাসহ সারাদেশের ফুলের বাজার। এই বছর শুধু পাইকারী দরেই ৫৫ কোটি টাকার ফুল বিক্রি হতে পারে বলে ব্যবসায়ীরা আশা প্রকাশ করছে।

যদি বিক্রয়ের এই প্রত্যাশা পূরণ হয় তাহলে তারা খুব সহজেই ঘুরে দাঁড়াতে পারবে। তবে ক্রেতাদের অভিযোগ আগেরবারের চেয়ে এইবার ফুলের দাম কিছুটা বেশি।

রাজধানীর প্রাণকেন্দ্র শাহবাগের ফুলের বাজারে গিয়ে দেখা যায় নানা ফুলের সমাহার। লাল, হলুদ ও নীলসহ বাহারি ফুলের ছড়াছড়িতে ভরপুর এই ফুলবাজারে ভালবাসা ও ফাল্গুন উপলক্ষে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। সরবরাহ বেড়েছে কয়েকগুন। বিক্রিও বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। তবে করোনায় এবার বিক্রি তেমন বেশি হচ্ছে না বলে বিক্রেতাদের দাবি।

কথা বলে জানা যায়, এইবার প্রতিটা গোলাপের পাইকারি দাম ৮ থেকে ১২ টাকা, গ্লাডিওলাস বিক্রি হচ্ছে ১২টাকায়, রজনীগন্ধ ১০ টাকায় আর জারবারা বিক্রি হচ্ছে ৮টাকা করে।

ঢাকা পাইকারী ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল প্রসাদ জানান, চলতি মৌসুমে লক্ষ্য রয়েছে ৫০ থেকে ৬০ কোটি টাকার ফুল বিক্রির।
বছরব্যাপী ফুল ব্যবসার প্রায় ৪০ শতাংশই ফাগুন ও ভালোবাসা দিবসে বিক্রি হয়ে থাকে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর