মেহেরপুরের গাংনীর সীমান্ত থেকে ২৭১ বোতল ফেনসিডিল ও ১২১ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি।
গত শনিবার (৬ ফেব্রুয়ারি) ২০২১ হতে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ফেনসিডিল ও মদ গুলো উদ্ধার করা হয়।
শনিবার দুপুর ১ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ০৬ ফেব্রুয়ারি ২০২১ হতে ১২ই ফেব্রুয়ারি ২০২১ তারিখ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে মেহেরপুর জেলার মেহেরপুর সদর ও গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১২১(একশত একুশ) বোতল মদ এবং ২৭১(দুইশত একাত্তর) বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৩,৩৭,৮০০/- (তিন লক্ষ সাইত্রিশ হাজার আটশত) টাকা (সাথে তার কিছু উল্লেখযোগ্য ছবি সংযুক্ত করা হলো)।
মাসুদ রানা আসন/বার্তাবাজার/পি