আলজাজিরার প্রতিবেদন ঢাকতে জিয়ার খেতাব বাতিল: রিজভী

আলজাজিরার আলোচিত রিপোর্ট থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেছে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনের জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত ও তারেক রহমানের দণ্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।

রিজভী বলেন, জিয়াউর রহমানের বীরত্ব মহাকাব্যের মত। জিয়া টিকে থাকবেন শতাব্দীর পর শতাব্দী।

সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেকে ছাত্রনেতা আমানউল্লাহ আমান বলেন, জিয়ার খেতাব কেড়ে নেয়ার চেষ্টা করা হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে। রাজপথে ফয়সালা করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার কোন অধিকার নেই। সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর