রাজধানীর মুগদা এলাকায় সিনিয়র-জুনিয়রদের বিতণ্ডায় হাসান (১৭) নামের এক কিশোরকে ছুরি মেরে হত্যা করে ‘ব্যান্ডেজ’গ্রুপ নামে স্থানীয় একটি সন্ত্রাসী সংগঠন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুগদা-মান্ডার ল্যাটকা ফকিরের ফলিতে এই ঘটনাটি ঘটে।
নিহত হাসানের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভেররা গ্রামে। পরিবারে তিন ভাই এক বোনের মাঝে সে দ্বিতীয়। মুগদার একটি চাহাপাখানায় কাজ করার পাশাপাশি সে মান্ডা ল্যাটকা ফকিরের গলিতে থাকে।
হাসানের বড় ভাই হাবিব জানান, সন্ধ্যার দিকে একই এলাকার ব্যান্ডেজ গ্রুপের কয়েকজন কিশোর হাসানকে ডেকে নিয়ে যায়। এরপর বাসার কাছেই তাকে এলোপাতাড়ি ছুরি মেরে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৮টার দিকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তবে কেন তাকে মারা হয়েছে তা জানা যায়নই।
তবে ঘটনার পরপরই হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে পুলিশের হাতে আটক অভিযুক্ত বেলাল নামের এক তরুণ জানান, কয়েকমাস আগে হাসানের বন্ধু সাগর, চাদমনিসহ আরও কয়েকজনের সাথে বেলা ও তার বন্ধুদের সিনিয়র জুনিয়র নিয়ে ঝগড়া হয়। তারই জেরে সন্ধ্যায় বেলাল তার বন্ধু আশিক, মেজু ও রতনসহ বেশ কয়েকজনকে নিয়ে ল্যাটকা ফকিরের গলিতে যায়। তখন হাসানসহ তার বন্ধুরা বেলাল ও তার সঙ্গীদের ওপর আক্রমণ করে। পরে ওই ছুরি কেড়ে নিয়েই হাসানের গলায় ও পিঠে আঘাত করে বেলাল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনা সম্পর্কে মুগদা থানাকে অবহিত করা হয়েছে।
বার্তাবাজার/এসজে