রংপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ

রংপুরে সংস্কৃতিমনা ব্যাক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর টাউন হলরুমে রংপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণজনিত সময়ে জেলার কর্মহীন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যকদের মাঝে এসব চেক বিতরণ করা হয়।

জেলা কালচারাল অফিসার নুঝাত তাবাসসুম রিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

তিনি বলেন, রাজনৈতিক দলের বক্তৃতা করে যে কাজটা হতো না, তখন দশ মিনিটে বা ত্রিশ মিনিটের মধ্যেই সেই কাজটা করে ফেলতো শিল্পীরা। শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যকদের কাছে বাংলাদেশ ঋনী। প্রধানমন্ত্রীর দৃষ্টি বাংলাদেশের সবার দিকে রয়েছে। এই করোনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ভুলে যান নাই। তিনি সকল শ্রেণী পেশার মানুষের পাশে থাকার চেস্টা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৭১ জন শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যকদের মাঝে অতিথিবৃন্দ অনুদানের চেক প্রদান করেন।

রকি আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর