আলফাডাঙ্গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কমিটি ঘোষণা
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির জেলা শাখার সভাপতি ভবতোষ কুমার বসু রায় ও সাধারণ সম্পাদক অলোক সেন স্বাক্ষরিত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কমিটিতে আগামী তিন বছরের জন্য অসিত কুমার মৃধাকে সভাপতি ও অমল কুমার পোদ্দারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়াও কমিটিতে বিনয় পালকে সাংগঠনিক সম্পাদক, অলোক কুমার সাহাকে দপ্তর সম্পাদক, চায়না রানী সাহাকে সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মনিতারা মন্ডলকে মহিলা বিষয়ক সম্পাদকসহ মোট ২৬ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/এ.আর