রাজবাড়ীর পাংশার কৃতি সন্তান কবি মোহাম্মদ আবদুল মান্নানের মৃত্যুতে পাংশা নাট্যালোক কার্যালয় শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উত্তম কুমার কুন্ডু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মাদ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয় বাংলাদেশ কবিতা সংসদ এর সভাপতি কবি মানিক মজুমদার, কবি পুত্র ডাঃ জহিরুল হাসনাইন মিঠু ও পাংশা প্রেস ক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরসহ আরো অনেকেই ।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/হৃ.আর