‘আ’লীগ দেউলিয়া হয়ে গেছে, তাই ভোট চুরি করে’
বর্তমান আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো জনসমর্থ নেই। তার জনসমর্থন জোরপূর্বক আদায় করতে তারা ভোট চুরির চেষ্টা করে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী পৌরসভা নির্বাচন উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এই কথা বলেন।
খোকন বলেন, নির্বাচনে কোন অনিয়ম ও সহিংসতা হলে তার দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে। বিএনপির গণজোয়ারে ভীত হয়ে আওয়ামী লীগ মামলা-হামলা চালাচ্ছে। জনগণ ঐক্যবদ্ধ আছে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে এখানে ভোট চোরদের কোনো সুযোগ হবে না ইনশা আল্লাহ।
চাটখিলের পথসভা ছাড়াও তিনি সোনাইমুড়ি পৌরসভাধীন ছাতারপাইয়া বাইপাস ও সোনাইমুড়ী বাজারে বিএনপি মনোনীত প্রার্থী মোতাহের হোসেন মানিকের পক্ষে প্রচারণা চালান।
বার্তাবাজার/এসজে