যুক্তরাষ্ট্রের খাবারেও চীন ভাগ বসাতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এইজন্য তিনি সবাইকে নড়েচড়ে বসার জন্য আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) চীনের প্রেসিডেন্ট শি জিনিপিং এর সাথে দুই ঘন্টারও বেশি সময় ধরে ফোনালাপের পর সিনেটরদের সাথে আলাপকালে এই আশঙ্কা প্রকাশ করেন বাইডেন।
তিনি বলেন, চীন পরিবহন, পরিবেশ ও বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। আমাদের এসব খাতে পদক্ষেপ বাড়াতে হবে। চীনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদেরকে অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে
বাইডেন আরও বলেন, চীন আমাদের অধিকার হরণ করবে। তারা দমনমূলক ও অন্যায্য বাণিজ্য নীতি অনুসরণ করছে। তাইওয়ান, হংকং ও জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। সূত্র: পার্সটুডে।
বার্তাবাজার/এসজে