সিরাজদিখানে স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিদ্যালয়ের একটি পরিত্যাক্ত ভবন থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামে ঘটনাটি ঘটেছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনও জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আঃ রাজ্জাক (৫৫) এর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে। গত তিন দিন আগে বুধবার সকালে বাড়ি থেকে মর্নিং ওয়াকে বের হয়ে বাড়িতে ফিরে যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন বার্তা বাজারকে জানান, সে আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিল। মরদেহটি ২/৩ দিন আগের হবে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দীন বার্তা বাজারকে জানান, পুলিশ পাঠিয়েছি। ছবি তুলে মরদেহ নামাতে বলেছি। এখন আমিও যাচ্ছি। এর পর রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া মরদেহ সন্ধ্যা ৭ টার দিকে নামানো হয়। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/এ.আর