দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নবগঠিত ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরন করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও যুবদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আনছার উদ্দিন।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা বিএনপি, যুবদল ও সেচ্ছাসেবক দল আয়োজিত এক সভায় এই সংবর্ধনা প্রদান করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হাজী কমর উদ্দীন, শামসুন্নুর, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহির উদ্দীন, ফারুক মিয়া, হারুন রশীদ, জিয়াউল হক, আখতারুজ্জামান বাবুল, হোসেন আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সোহেল মিয়া, যুগ্ন আহ্বায়ক রনজিত সুত্রধর, মনোয়ার হোসেন মিন্টু, সদস্য মাছুম আহমদ, সিতুমিয়া, নুরুল হোসেন প্রমুখ।
এসময় ছাত্রদল নেতৃবৃন্দকে তৃনমূল পর্যায় থেকে সময়ের সাহসী কর্মী নিয়ে আন্দোলনমুখী সংগঠন করার পরামর্শ দেন তিনি।
বার্তাবাজার/এ.আর