বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে মশাল মিছিল নিয়ে বিক্ষোভ করেছে দলটি। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে মিছিলটি অনুষ্ঠিত হয়।
এর আগে বিকালে গুলশানে দলের চেয়ারপার্সনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিয়াউর রহমানের খেতাব বাতিলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা।
সম্মেলনে দলের স্থায়ী করমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন, বর্তমান সরকার নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস তুলে ধরছে। যারা মুক্তিযুদ্ধ ও দেশ গঠনে কাজ করেছে, তাদের অবদানও মুছে ফেলার চেষ্টা করছে সরকার।
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদেরকে দলের সিনিয়র যুগ্ম মাসচিব রুহুল কবীর রিজভী বলেন, পৌরসভা নির্বাচনে হামলা ও বাধা দেয়া হচ্ছে বিএনপির প্রার্থীদের।
একই ঘটনায় শনিবার ঢাকাসহ সকল মহানগরে সমাবেশ বিক্ষোভ ও রোববার সব জেলা সদর ও ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ পালন করবে বিএনপি।
বার্তাবাজার/এসজে