নবীনগরে ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাকিরের মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আসন্ন ১৭নং বড়িকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান পদে নির্বাচন করার ব্রত নিয়ে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙা গ্রামবাসীর সাথে মতবিনিময় ওপর্রামশ সভা করেন উপজেলা আওয়ামী লীগের কার্যকারী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন।

বর্তমানে বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন তার নিজ এলাকার গরীব অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন। এলাকার ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রত্যাশা মোঃ জাকির হোসেন যদি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার সুযোগ পায় তাহলে এলাকায় আরও সুন্দর ভাবে কাজ করতে পারবে।

এসময় বড়িকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকির হোসেন বলেন, বড়িকান্দি ইউনিয়নকে সন্ত্রাস, দূর্নীতি, মাদক ও ইফটিজিংমুক্ত এবং একটি আধুনিক, সমৃদ্ধশালী ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আগামী স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়াম্যান পদে লড়তে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমি কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল মহোদয় ও দলের নীতিনির্ধারণী ফোরাম আমাকে নৌকা প্রতীক মনোয়ন দেবে। ইনশাআল্লাহ আমি নৌকা প্রতীক পেলে আপনাদের সহযোগিতা, সর্মথন, দোয়া ও ভালোবাসায় আমি বিপুল ভোটে বিজয়ী হবো। আমি আপনাদের সবার দোয়া, সহযোগিতা, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

মতবিনিময় সভায় ধরাভাঙা ১নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মোঃ নান্নু বেপারীর সভাপতিত্বে ও জহির উদ্দিন মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট আব্দুল লতিফ সাহেবের ছোট ভাই শফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত এডভোকেট আব্দুল হান্নান, ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, মোঃ হালিম মিয়া, ফোরকান উদ্দিন, অরুন মিয়া, বাসেদ মিয়া, মহিউদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মোঃ আক্তারুজ্জামান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর