আগামী ১১ মার্চ শবে মেরাজ

বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের রজব মাসের চাঁদ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দেখা যায়নি। তাই শনিবার (১৩ ফেব্রুয়ারি) পূর্ণ হবে জমাদিউস সানি মাসের ৩০ দিন।

এপরদিন অর্থাৎ রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে রজব মাসের। এই হিসাবে ১১ মার্চ ২০২১ সাল, ২৬ ফাল্গুন ১৪২৭ বাংলা সনে হবে ১৪৪২ হিজরি সনের ২৬ রজব। ওই দিনগত রাতেই পালিত হবে শবে মেরাজ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আলতাফ হোসেন চৌধুরী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর