ত্রিশাল পৌর নির্বাচন: স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ত্রিশালে পৌরসভা নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র ও সহিংসতামূলক মিথ্যা মামলার প্রতিবাদে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বাসভবনের সামনে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী এবিএম আনিছুজ্জামান আনিছ।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র মেয়রপ্রার্থী এবিএম আনিছুজ্জামান আনিছ বলেন, নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন প্রথম থেকেই আমার নেতাকর্মী ও সমর্থকদের হুমকি-দামকি দিয়ে যাচ্ছে। শুক্রবার প্রচারনার শেষ দিনে নির্বাচনী সমাবেশ রেখে ছিলাম গো-হাটা ময়দানে। নৌকার প্রার্থীও একইস্থানে সমাবেশের ঘোষনা দেয়। এরপর নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশের সিদ্ধান্ত নিই। কিন্তু সেখানেও তারা সমাবেশ ডাকে। পরে সমাবেশের সিদ্ধান্তই বাতিল করি।

বৃহস্পতিবার রাতে একটি অব্যবহৃত নির্বাচনী ক্যাম্প ও প্রচার মাইক নিজেরাই ভেঙে আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক আবুল কালাম ওরফে গুরু কালাম, বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলী প্রমূখ।

মতিউর রহমান সেলিম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর