পলাতক মিলাকে খোঁজে বেড়াচ্ছে পুলিশ

এসিড ছোড়ার মামলায় গ্রেফতারি পরোয়ানা পাওয়া আসামি দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা ও তার সঙ্গী কিমকে খোঁজে বেড়াচ্ছে পুলিশ। দায়ের করা মামলায় হাজিরা না দেওয়ায় বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার সিএমএম আদালত।

একই রাতে সেই পরোয়ানা পৌঁছে যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানায়। এরপর থেকে হন্যে হয়ে তাদেরকে খোঁজছে পুলিশ। বাসা ও সন্দেহজনক কিছু জায়গায় খোঁজেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, দুই বছর আগে উত্তর পশ্চিম থানায় গায়িকা মিলার নামে মামলা দায়ের করা হয়। চলমান মামলায় তার নামে ওয়ারেন্ট জারি করা হয়েছে। সম্প্রতি আমরা পরোয়ানা পেয়ে তাকে গ্রেফতার করতে চেষ্টা করছি। সম্ভাব্য সব জায়গায় তাকে খোঁজে বেড়ানো হচ্ছে। কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে সে যেখানেই থাকুক তাকে বের করে আদালতে সোপর্দ আমরা করবই।

জানা যায়, গত বছরের ৫ জুন মিলার নামে অ্যাসিড ছোড়ার মামলা দায়ের করেন তার সাবেক স্বামী পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর