৮০ যাত্রী নিয়ে ছিটকে পড়ল বিমান

মার্কিন যুক্তরাষ্ট্রের পিটসবুর্গে ৮০ যাত্রী নিয়ে উড্ডয়নের সময় রানওয়ে থেকে একটি বিমান ছিটকে পড়েছে। তবে সৌভাগ্যক্রমে বিমানে আরোহীদের কোনোও ক্ষতি হয়নি।

ফক্স নিউজের এক খবরে বলা হয়, বুধবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় ডেল্টা এয়ারের বিমানটি এই দূর্ঘটনায় পতিত হয়। ভারী তুষারপাতের কারণে এমটি হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এখনও সঠিক কারণ জানাতে পারেনি তারা।

বার্তা সংস্থা এপি জানায়, ডেল্টা এয়ারের এই বিমানটি আটলান্টার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। দূর্ঘটনার পর খুব দ্রুত বোয়িং ৭১৭ বিমানটি থেকে যাত্রীদের বের করে আনেন উদ্ধারকর্মীরা। কিছুক্ষণ ওই বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধও রাখা হয়।

বিমানবন্দরের এক মূখপাত্র বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জানায়, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে তার বিমানটি উদ্ধারে কাজ করে যাচ্ছে। আআশা করা হচ্ছে খুব শীঘ্রই সেটি উদ্ধার করে আনা সম্ভব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর