রিন্টুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই: মোফাজ্জল হোসেন

লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় মোফাজ্জল হোসেন ২১ দফা দিয়ে একটি নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

ইশতেহারে বলেন, পৌরসভার সকল দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা নিশ্চিত, জবাবদিহিতা নিশ্চিত, পৌরসভার নাগরিকদের সমস্যা সমাধানে অভিযোগ গ্রহণ ও সমাধান করা, শান্তি- শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করাসহ সাবেক মেয়র রিয়াজুল ইসলাম রিন্টুর অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্যে জনগণের নিকট ভোট আহবান করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ মতিয়ার রহমান, জেলা মহিলা লীগের সভাপতি ও সাবেক এমপি সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক সাখোয়াত হোসেন সুমন খানসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় ভোট সুষ্ঠ কতটুকু হওয়ার সম্ভাবনা রয়েছে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মোফাজ্জল হোসেন বলেন, জেলায় পৌর নির্বাচনে কখনো সমস্যা হয়নি আর আশা করি এ বছরও হবে না।

মেয়র রিন্টু বলেন, সকল অপশক্তির পরাজয় ঘটিয়ে দেশনেত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীকে বিজয়ী করতে আমরা সকলে একসাথে কাজ করবো। এজন্য সকলের সহযোগিতা একান্ত কাম্য।

বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর