টাঙ্গাইলে পিঠা উৎসব অনুষ্ঠিত

টাঙ্গাইলে উৎসব মুখর পরিবেশে হোমমেড ফুড ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

এ পিঠা উৎসবের উদ্বোধন করেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনি।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সেলস্ এন্ড রিভিউ জোনের মাসুদ রানা প্রমুখ।

পিঠা উৎসবে ১৭ জন প্রতিযোগী অংশ নেয়।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর