সৌদি আরবের সেনাবাহিনীতে প্রথমবারের মত নিয়োগ দেওয়া হচ্ছে নারী সৈনিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সামরিক বিভাগ থেকে প্রাপ্ত নির্দেশনায় এই কথা বলা হয়।
ইতোমধ্যে রাজধানী রিয়াদের কিং ফাহাদ নিরাপত্তা কলেজে শুরু হয়েছে নারী সৈনিক ভর্তি কার্যক্রম। প্রকাশ করা হয়েছে ভর্তি ও নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
দেশটির অন্যতম গণমাধ্যম সৌদি গেজেটের এক খবরে বলা হয়, ১৩ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সৈনিক ভর্তির আবেদন নেওয়া হবে। আবশির ইমপ্লয়মেন্ট প্লাটফরমের মাধ্যমে এই আবেদন সম্পন্ন করতে হবে।
প্রসঙ্গত, সৌদি আরবের এই নিরাপত্তা কলেজটি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভূক্ত সামরিক কলেজ। এখানে বিশেষ ব্যবস্থায় শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ দেওয়া হয়। অধ্যয়ন শেষে শিক্ষার্থীরা দেশের প্রতিরক্ষা খাতের বিভিন্ন বিভাগে দায়িত্বভার গ্রহণ করে থাকে।
বার্তাবাজার/এসজে