আশুগঞ্জে অটোপালিশ মিলে অগ্নিকান্ড; ঘন্টাব্যাপী যান চলাচল ব্যাহত

ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জের সোনারামপুরে মের্সাস আমির আলী অটো পালিশ মিলে অগ্নিকান্ড। পুড়ে গেছে মিলের যন্ত্রাংশসহ কর্মচারীদের থাকার বসতঘর।

মহাসড়কের পাশে মিলটি হওয়ায় ঘন্টাব্যাপী যান চলাচল ব্যহত হয়। মিলের মালিক ফরিদ মিয়া দাবী করেছে অগ্নিকান্ডে ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষাধিক টাকা।

শুক্রবার বেলা ১২ টায় সোনারামপুরে মের্সাস আমির আলী অটো পালিস মিলে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন ফায়ায় সার্ভিস।

জানা যায়, বেলা ১২টায় পাশের পরিত্যাক্ত জায়গার জমানো পরিত্যাক্ত এসি ফিল্টার থেকে অটো পালিস মিলে আগুনের এই সূত্রপাত ঘটে। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও সরাইলের ১ ইউনিট ঘটনাস্থল এসে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এবং মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

মের্সাস আমির আলী অটো পালিস মিলের সত্ত্বাধীকারী ফরিদ মিয়া জানান, আমি মিলে ছিলাম না আগুনের লাগার খবর শুনে এসে দেখি পাশের পরিত্যাক্ত এসি ফিল্টার থেকে আগুন লেগে আমার মিলের যন্ত্রাংশসহ মিলের কর্মচারীদের থাকার জায়গা পুড়ে গেছে। এতে করে আমার ৫ লক্ষাধীক টাকার ক্ষতি হয়েছে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা রনজিৎ কুমার সাহা জানান, আশুগঞ্জের সোনারামপুরে মের্সাস আমির আলী অটো পালিস মিলে অগ্নিকান্ড খবর শুনে ঘটনাস্থরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এনে ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। এবং মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে অগ্নিকান্ডের ফলে ৩ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সন্তোষ চন্দ্র সুত্রধর/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর