টঙ্গীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকার টঙ্গী পশ্চিমা থানাধীন রনি (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোরে টঙ্গীর মিলগেইট এলাকায় তার নিজ বাড়িতেই এঘটনা ঘটে।

নিহত রনি লক্ষীপুরের পূর্ব হাসন্দি গ্রামের ইব্রাহিম, শিল্প দম্পতি বড় ছেলে। সে নানা-নানির সাথে টঙ্গী পশ্চিমা থানাধীন কড়াইতলা বস্তিতে বাড়িতে বসবাস করত।

টঙ্গী পশ্চিমা থানার উপ-পরিদর্শক সাব্বির হোসেন বার্তা বাজারকে জানান, নিহত রনি নেশাগ্রস্ত ছিল বলে জানান তার পরিবারের লোকজন। অনিমা দীর্ঘদিন যাবৎ সৌদি প্রবাসী সেই সুবাদে রনি তার নানা-নানী কাছে ছিল কিন্তু রানী এলাকার বখাটে ছেলেদের সাথে মিশে বিপথে চলে গিয়েছিল। ঘটনার আগের দিন নেশার টাকার জন্য নানির সাথে কথা কাটাকাটি হয় তারি জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হোসেন বার্তা বাজারকে জানান, ঘটনা কখন ঘটেছে তা এখনও নিশ্চিত না। তবে সকাল সাড়ে ৬টার দিকে রনির মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আমাদের খবর দেন তার নানি ও পাড়া-প্রতিবেশীরা। এরপর পুলিশ ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এঘটনায় অপমৃত্যু একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর