গাংনীতে গাছ চাপায় গৃহবধূ নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে গাছ চাপায় নসিয়া খাতুন (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছে। এসময় সাহারা খাতুন নামের আরেকজন আহত হয়েছ্।

শুক্রবার(১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নসিয়া খাতুন সাহারবাটি গ্রামের আব্দুল খালেকের স্ত্রী ও আহত সাহারা খাতুন একই গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার নছিয়া খাতুনকে মৃত ঘোষনা করে। পরবর্তীতে সাহারা খাতুনের অবস্থা খারাপ হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

স্থানীয়রা জানান, বাড়ির পাশের্ব কাঁঠাল গাছ কাটতে ছিল। নসিয়া ও সাহারা খাতুন ছাগলের জন্য পাতা নিতে গেলে আকস্মিকভাবে গাছের চাপায় নসিয়া গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করেন।

এব্যাপারে গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ঘটনার খবর শুনে পুলিশের একটি দল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মাসুদ রানা/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর