বোয়ালমারীতে দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ফরিদপুরের বোয়ালমারীতে জাঁকজমকপূর্ণ ভাবে দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালী বের হয়ে পৌর বাজারের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে রেজিষ্ট্রি অফিসের সামনে দৈনিক আমার সংবাদের বোয়ালমারী প্রতিনিধির কার্যালয়ে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, থানা অফিসার ইনচার্জের পক্ষে এসআই পলাশ কুমার, চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, গুনবহা ইউনিয়নের আ’লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশি মো. দাউদুজ্জামান দাউদ, দৈনিক সমকালের বোয়ালমারী প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত সিদ্দিকী, সুদেব, বাপ্পি, আলম, সাংবাদিক মো. হুসাইন মিয়া, বিপ্লব আহমেদ, মুকুল কুমার বোষ, সরোয়ার হোসেন, আজিজুল মোল্যা, সৈয়দ তারেক মো. আব্দুল্লাহ, জাহাঙ্গীর আলম, মো. তারিকুল ইসলাম, সনৎ চক্রবর্তী, রেজাউল করিম রেজা প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার বোয়ালমারী প্রতিনিধি তৈয়বুর রহমান কিশোর। আলোচনা শেষে উপস্থিত সকলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর