অবশেষে ভেঙেই গেল পরীমণি আর তামিমের রোমান্টিক জুটি!

হালের জনপ্রিয় নায়িকা পরীমণি।চলচ্চিত্র জগতে এসে খুব কম সময়ে অনেক দুর এগিয়ে গেছেন।লাস্যময়ী এই নায়িকা লক্ষ্য যুবকের ক্রাস।তবে চুটিয়ে প্রেম করছেন বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে।দুই বছরের প্রেম গড়িয়ে এরপর এ বছর ১৪ এপ্রিল তাদের বাগদান হয়। দুই পরিবারের আত্মীয়স্বজন ছিলেন সেই অনুষ্ঠানে। বেশ জাঁকজমকপূর্ণ ছিল অনুষ্ঠানটি।

বাগদান অনুষ্ঠানের পরপরীমনি বলেছিলেন, সামনে যেকোনো ১৪ এপ্রিল তারা বিয়ে করবেন। সেভাবেই এগিয়েছে সবকিছু। হঠাৎ তাদের দুজনের সেই পথ এলোমেলো হওয়ার খবর ছড়িয়ে পড়ছে। পরীমনির ফেসবুক পেজ থেকে বাগদানসহ তাদের দুজনের বিভিন্ন সময়ে তোলা অনেক ছবি সরিয়ে ফেলা হয়েছে। অনেক দিন দুজনের নতুন কোনো ছবি ওঠেনি তার ফেসবুক পেজে। আর তাতেই সন্দেহ বিনোদনপাড়ার মানুষজনের।

এখন এই অঙ্গনে কান পাতলেই শোনা যায়, পরীমনি আর তামিমের বাগদান নাকি ভেঙে গেছে। তাদের ঘনিষ্ঠজনেরা বলছেন, প্রায় দেড় মাস হলো তাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। এখন দুজনের দুটি পথ। কিন্তু যে যা-ই বলুক, পরীমনি কী বলছেন?

পরীমনি মঙ্গলবার (১১ জুন) আনুষ্ঠানিকভাবে সেটা স্বীকারও করলেন। তিনি তামিমের সঙ্গে সম্পর্ক না থাকার বিষয়ে জানালেন, সম্পর্ক তো সেটাই শেষ হয়, যেটা আসলেই হয়। দুজনের সম্পর্কে ফাটল নিয়ে তিনি একা কিছু বলতে চাননি। এক্ষেত্রে কথা বললে দুজনেরই কথা বলতে হবে বলে জানিয়েছেন। এছাড়া তামিমকে ইঙ্গিত করে পরীমনি তার কাজকে অসম্মান করার অভিযোগও তুলেছেন। যাই হোক, পরীমনির কথার মাধ্যমে বাংলা চলচ্চিত্রের আলোচিত এ নায়িকার প্রেমপর্বের ইতি ঘটেছে সেটা স্পষ্ট হয়ে গেল।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর