ঝিনাইদহে লাশের মিছিলের শোক কাটিয়ে উঠতে না উঠতেই ঘটলো আবার সড়ক দূর্ঘটনা। শুক্রবার সকাল ৭ টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কে কালীগঞ্জের হক চিড়া মিলের সামনে এঘটনা ঘটে।
গাড়ীর নাম্বার ঝিনাইদহ-ট-১১-১৬০৮ প্রথমে নসিমন গাড়ীর পিছনে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে একটি চায়ের দোকনের ভিতর চালিয়ে দেয়।এ সময় দোকানের মালিক আব্দুর রাজ্জাকসহ ৪ জন আহত হয়েছেন।
আহতরা হলেন, উপজেলার তালসার গ্রামের নুরচান মন্ডলের ছেলে সাবজাল হোসেন (৫৫), দামুদারপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৫০), সানবান্দা গ্রামের মজিবর রহমানের ছেলে মুশফিকুর রহমান (৫০) ও দয়াপুর গ্রামের আয়ুব হোসেনের ছেলে বিপুল হোসেন (৩৫)। আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুত্বর। তাদেরকে যশোরে রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হেলপার ট্রাকটি চালিয়ে নিয়ে যাচ্ছিলো। গতি বেশী থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। এর আগেও হেলপার দিয়ে গাড়ী চালানো কারণে ওই স্থানসহ কালীগঞ্জের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেই চলেছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ গোপাল দাস বলেন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা গুরুত্বর। তাদেরকে যশোরে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, শুক্রবার সকাল ৭ টার দিকে পথচারীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি চায়ের দোকান গুড়িয়ে দিয়েছে ট্রাক। এ সময় দোকানের মালিক আব্দুর রাজ্জাকসহ ৪ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচে চাপা পড়া একজনসহ ৪ জনকে উদ্ধারকে হাসপাতালে পাঠায়।
শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/পি