উখিয়ায় অপহৃত ৫ রোহিঙ্গা নেতার মধ্যে তিন জন উদ্ধার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবির থেকে অপহৃত পাঁচ রোহিঙ্গা নেতার (মাঝি) মধ্যে ৩ জনকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে সেনাবাহিনীর সহযোগিতায় এ তিন রোহিঙ্গা নেতাকে উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক এ-৪ থেকে উদ্বার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন (১৬ এপিবিএন) অধিনায়ক তারিকুল ইসলাম।

উদ্ধারকৃতরা হলেন- ক্যাম্প ২২ এর ‘বি’ ব্লকের হেড মাঝি জুলফিকার আলীর ছেলে আবু মুছা (২৯), একই ক্যাম্পের ‘ডি’ ব্লকের হেড মাঝি হারুনুর রশিদের ছেলে সাব্বির (৪২), ‘এ’ ব্লকের হেড মাঝি ও নজু মিয়ার ছেলে মো. ইউসুফ (৩২)।

তিনি বলেন, অপহরণের একদিন পর সেনাবাহিনীর সহায়তায় অপহৃত পাঁচজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উখিয়ার হাকিমপাড়া ১৪ নম্বর ক্যাম্পের ব্লক এ-৪ থেকে উদ্বারকৃত তিন রোহিঙ্গা নেতাকে পালংখালী আর্মি ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত বুধবার বেলা ২টার দিকে উখিয়া ২২ নং ক্যাম্প থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা ৫ মাঝিকে অপহরণ করে নিয়ে যায়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর