বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করল চীন

পক্ষপাতদুষ্ট আখ্যায়িত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র সম্প্রচার বন্ধ করেছে চীন। বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারি) চীনা কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন এ তথ্য জানিয়েছে।

সিজিটিএন জানিয়েছে, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) থেকে চীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এক বছরের জন্য প্রতিষ্ঠানটির লাইসেন্সও বাতিল করা হয়েছে। এ সময় চীনের সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়কে নিয়ে সংবাদ পরিবেশন করায় সমালোচনা করে সিজিটিন।

বিবিসিকে পক্ষপাতদুষ্ট আখ্যায়িত করে সিজিটিএন দাবি করেছে, নির্দিষ্ট এজেন্ডা নিয়ে রিপোর্টিং করায় ব্রিটিশ সংবামাধ্যমটির আর কোনও বিশ্বাসযোগ্যতা নেই।

চীনের এই সিদ্ধান্তের পর বিবিসি এক বিবৃতিতে জানায়, ‘চীনের এমন সিদ্ধান্তে আমরা হতাশ। বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। সারা বিশ্ব থেকে ন্যায্য ও নিরপেক্ষভাবে কোনো ভয় বা পক্ষপাতিত্ব না করে বিবিসি খবর সংগ্রহ করে। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়, এই সিদ্ধান্তের মাধ্যমে ‘গণমাধ্যমের স্বাধীনতাকে অগ্রহণযোগ্যভাবে সংকুচিত’ করেছে চীন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর