প্রেমের সমবন্টনের দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রেমবঞ্চিত সংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক হিসেবে তারিকুর রহমান মুবিন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, সহ-সভাপতি পদে রাকিবুল হাসান রুপম ও কৌশিক রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাগর শেখ ও মাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে রেজওয়ান- উল-আনাম তন্ময়, সহ-সাংগঠনিক সম্পাদক পদে তীর্থ ব্যানার্জি নিশান ও আল-আমিন বিশাল, দপ্তর সম্পাদক পদে গাজীউর রহমান, প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম, প্রেম বন্টন বিষয়ক সম্পাদক, আল-আমিন হোসেন এবং সহ প্রেম বন্টন বিষয়ক সম্পাদক পদে রিফাত হোসেন।
কেউ পাবে, কেউ পাবেনা/ তা হবেনা, তা হবেনা! শ্লোগান নিয়ে প্রেমের সমবন্টনের দাবিতে নতুন এই কমিটি কাজ করে যাবে বলে জানানো হয়।
এছাড়াও এই দাবির সাথে সহমতকারীদের নিয়ে অতিসত্তর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।
রকি আহমেদ/বার্তাবাজার/পি