ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলের নেতৃত্বে আছেন ইয়ন মরগান।
দলে ফিরেছেন লিয়াম লিভিংস্টোন। ২০১৭ সালে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। তবে দলে জায়গা পাননি জো রুট ও অ্যালেক্স হেলস। বিগ ব্যাশে সিডনি থান্ডারের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও দলে জায়গা মেলেনি হেলসের।
এছাড়াও দলে আছেন জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, বেন স্টোকসের মতো তারকা ক্রিকেটাররা। দলে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে আছেন জ্যাক বল ও ম্যাট পার্কিনসন।
উল্লেখ্য, আগামী ১২ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৪, ১৬, ১৮ ও ২০ মার্চ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে।
ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিচি টপলে ও মার্ক উড।
বার্তাবাজার/এস.জি