ঝিনাইদহে গরু বোঝাই করিমন উল্টে নিহত-১

ঝিনাইদহের শৈলকুপায় গরু বোঝাই করিমন উল্টে রওশন শেখ (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৪ জন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী খালের ব্রীজের নিচে এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়মৌকুড়ী গ্রামের মৃত মুন্দির শেখের ছেলে।

আহতরা হলেন- একই ইউনিয়নের চন্ডিপুর গ্রামের তোয়াজের ছেলে ফারুক (৩৫), পাথরবাড়ীয়া গ্রামের মৃত রশিদ বিশ্বাসের ছেলে উজ্জল (৩৪), চড়মৌকুড়ী গ্রামের ইবাদত মন্ডলের ছেলে সিদ্দিক (৪০) ও মনিরুল মন্ডলের ছেলে শাহিন এবং বড় মৌকুড়ী গ্রামের তহুরুল ইসলামের ছেলে জাহিদ (৩২)।

জানা যায়, পাশ্ববর্তী জেলা কুষ্টিয়ার খোকসা শোমসপুর বাজার থেকে গরু বেচা কেনা করে কয়েকজন ব্যাপারী গরু বোঝাই করিমন গাড়ীতে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাতলাগাড়ী খালের ভাঙ্গা ব্রীজের উপর পৌছালে করিমনটি উল্টে খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রওশন (৪৫) নিহত হয়। আহত হয় আরও চারজন। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, এলাকাবাসীর দাবী পানি উন্নয়ন বোর্ডের অযন্ত অবহেলায় দীর্ঘদিন ধরে ব্রীজটি অকেজো হয়ে পড়ে থাকলেও কর্তৃপক্ষ আমলে নেয় না। যে কারণে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। দ্রুত ব্রীজটি নির্মানের জোর দাবী জানান তারা।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা বার্তা বাজারকে নিশ্চিত করেছেন।

শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর