বিয়ে করে জামিন পেলেন ধর্ষণ মামলার আসামী (ভিডিওসহ)

ঝিনাইদহে আদালতে ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করে জামিন পেল ধর্ষন মামলার এক আসামী। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবি সমিতি ভবনে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আইনজীবি, মেয়ে ও ছেলে পক্ষের স্বজনরা।

এ তথ্য বার্তা বাজারকে নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আমিনুর ইসলাম নুরুল।

জানা যায়, ঝিনাইদহ শহরের কাঞ্চননগরের নাজমুল হোসেন পার্শবর্তী পবহাটি গ্রামের এক মাদ্রাসা ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত বছরের ১৫ জানুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে নাজমুল তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষন করে। পরে মেয়ে চিৎকারে লোকজন ছুটে এসে নাজমুলকে আটক করে পুলিশের সোপর্দ করে।

এ ঘটনায় ওইদিন নাজমুলকে আসামী করে একটি ধর্ষণ মামলা করা হলে সেই মামলা পুলিশ তাকে গ্রেফতার দেখায়। দীর্ঘ এক বছর কারবাস করার পর দুই পরিবারের সম্মতিতে বিয়ের মাধ্যমে আসামী নাজমুলকে জামিন প্রদান করে আদালত। আসামীকে বিয়ের মাধ্যমে জামিন দিলেন জেলা দায়রা জজ আদালতের বিচারক আবু আহসান হাবিব।

শোয়াইব উদ্দিন/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর