ফরিদপুরে আখ চাষীদের পাওনা পরিশোধের দাবীতে বিক্ষোভ

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত দক্ষিণ বঙ্গের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল। ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থা ও শ্রমজীবি ইউনিয়নের যৌথ উদ্যোগে ফরিদপুর চিনিকল রক্ষার দাবীতে এবং আখচাষীদের আখ উৎপাদনের জন্য মিলস্ গোদামে মজুতকৃত সার-বীজ-কীটনাশক ও শ্রমিক কর্মচারীদের সকল পাওনা পরিশোধের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর চিনিকলের প্রধান ফটোকের সামনে থেকে ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থা ও শ্রমজীবি ইউনিয়নের যৌথ বিক্ষোভ মিছিল শুরু হয়। মধুখালী বাজার প্রদক্ষিণ করে মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে ফরিদপুর আখচাষী কল্যাণ ভবন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় চিনিকল রক্ষা ও শ্রমিক কর্মচারীদের বিভিন্ন পাওনা পরিশোধের দাবী করে বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমিজীবি ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক কাজল বসু, আখচাষী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, মো. আব্দুল হাই বাশি মিয়া, মো. উসমান গণী মোল্যা, সাবেক শ্রমিক নেতা আবুল বাশার বাদশা, মোঃ মনিরুল ইসলাম ও শাহিন মিয়া প্রমুখ।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর