সাকিবের রেকর্ড ভাঙতে তাইজুলের দরকার আর এক উইকেট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে চার উইকেট শিকার করেছিলেন বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য তাইজুল ইসলাম। ঢাকা টেস্টের প্রথম দিন দুই উইকেট পেয়েছেন তাইজুল।

আর একটি উইকেট শিকার করতে পারলেই সাকিব আল হাসানকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বেন তাইজুল। আর এক উইকেট পেলে ঘরের মাঠে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন তাইজুল।

এখন পর্যন্ত ৩১ টেস্ট খেলে ১২০ উইকেট শিকার করেছেন তাইজুল। তবে ঘরের মাঠে ২১ টেস্টে তাইজুলের উইকেট সংখ্যা ৯৯টি। ঘরের মাঠে ১০০ উইকেট শিকার করতে সাকিব খেলেছেন ২৮টি ম্যাচ।

যার মানে চলতি টেস্টে আর একটি উইকেট পেলে সাকিবের চেয়ে ৭ ম্যাচ কম খেলে ঘরের মাঠে দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়বেন তাইজুল। ঘরের মাঠে সর্বোচ্চ উইকেট সাকিবের, ১৪২টি।

এ তালিকায় তিনে আছেন মেহেদী হাসান মিরাজ। তিনি ঘরের মাঠে ৬৯টি উইকেট নিয়েছেন। ৬৬টি উইকেট শিকার করে তালিকায় চারে মোহাম্মদ রফিক ও ৫১টি উইকেট নিয়ে পাঁচে আছেন মাশরাফি বিন মর্তুজা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর