হোমনা পৌর নির্বাচনে প্রিজাইডিং, পুলিং নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হোমনা উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদীর বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

আগামী ১৪ ফেব্রুয়ারি হোমনা পৌর সভা নির্বাচনে ৯ ওয়ার্ডের ১১ কেন্দ্রে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং নিয়োগ দেন রির্টানিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ।

জানা গেছে, উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তর থেকে যে তালিকা প্রেরণ করা হয়েছে তাতে স্বজনপ্রীতি করে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, কৃষিকর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, যুবউন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তাসহ অনেক কর্মকর্তার নাম বাদ দিয়ে তার পরিচিত বা পছন্দের কর্মকর্তার ও প্রাথমিক শিক্ষদের নিকট থেকে ৫শ থেকে ১ হাজার টাকা নিয়ে তাদের নামের তালিকা জেলায় প্রেরন করেন । এ তালিকা থেকে রিটার্নিং কর্মকর্তা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং নিয়োগ দিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ।

এ বিষয়ে এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বার্তা বাজারকে বলেন, ডিউটি তালিকায় যাদের নাম আছে তাদের থেকে ৫ শ থেকে ১ হাজার টাকা নিয়েছে। যারা টাকা দেয় নাই তাদেরকে ডিউটি থেকে বাদ দিয়েছেন। এমনকি বাগমারা ও হোমনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৪/৫ জন শিক্ষককে ডিউটিতে রেখেছেন ।

এ ব্যাপরে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল মেহেদী বার্তা বাজারকে বলেন, শিক্ষকদের অভিযোগ সত্য নয়। আপনি জেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলেন। ছোট খাট বিষয়ে আমাকে বিরক্ত করবেন না। নির্বাচনে কর্মকর্তা নিয়োগের দায়িত্ব রিটার্নিং কর্মকর্তার, আমার নয়।

এ দিকে পৌরসভা রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন মুঠো ফোনে বার্তা বাজারকে জানান, আমি যে তালিকা পেয়েছি তা থেকে দক্ষতা বিবেচনা করে কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। টাকার বিনিময়ে তালিকা প্রেরণ করে থাকলে বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

তপন সরকার/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর